খেলার খবর
ফের লজ্জায় পাকিস্তান ক্রীড়াঙ্গন! কমনওয়েলথ গেমস চলাকালীন লাপাত্তা আরও এক বক্সার
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের গ্লাসগো কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026) শেষ হতেই নতুন বিতর্কে পাকিস্তান (Pakistan)। দলীয় হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পাকিস্তানি বক্সার (Pakistani Boxer) কুদরতুল্লা (Qudratullah)। তাঁর হঠাৎ অন্তর্ধান ঘিরে আন্তর্জাতিক ক্রীড়ামহলে (Sports Community) শুরু হয়েছে আলোচনা।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Pakistan Olympic Association) সূত্রে জানা গেছে, নিজের ম্যাচ শেষ করার পরই গ্লাসগোর টিম হোটেল ছেড়ে বেরিয়ে যান কুদরতুল্লা। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। সবচেয়ে অবাক করার বিষয়, ওই বক্সারের পাসপোর্ট (Passport) তখনও দলের ম্যানেজারের কাছে জমা ছিল।
পাসপোর্ট দলের হেফাজতে থাকা সত্ত্বেও কীভাবে একজন খেলোয়াড় হোটেল ছেড়ে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে পাকিস্তান বক্সিং ফেডারেশন (Pakistan Boxing Federation) ও দলের ব্যবস্থাপনা নিয়ে। এই ঘটনা নতুন নয় বলেও জানা গেছে। এর আগে ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games) পাকিস্তানের দুই বক্সার সুলেমান বালোচ ও নজিরুল্লাহ খান নিখোঁজ হয়েছিলেন।
এছাড়াও ২০২৪ সালে ইতালিতে অলিম্পিক বক্সিং কোয়ালিফায়ার (Olympic Boxing Qualifier) চলাকালীন এশিয়ান গেমস পদকজয়ী বক্সার জোহাইব রশিদের বিরুদ্ধে রুমমেটের মূল্যবান জিনিস ও বিদেশি মুদ্রা নিয়ে পালানোর অভিযোগ উঠেছিল।
এদিকে, গ্লাসগো কমনওয়েলথে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। গোটা আসরে মাত্র একটি পদক পেয়েছে দেশটি। মহিলা বক্সার ফতিমা জাহরা (Fatima Zahra) ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ (Bronze Medal) জিতে প্রথম পাকিস্তানি মহিলা বক্সার হিসেবে ইতিহাস তৈরি করেছেন।
তবে কুদরতুল্লার নিখোঁজ হওয়ার ঘটনা সেই সাফল্যকে অনেকটাই আড়াল করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বারবার এমন ঘটনার কারণে পাকিস্তানের ক্রীড়া প্রশাসনের নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
