ভাইরাল খবর
গ্রামীণ এলাকায় কর বৃদ্ধি নিয়ে জল্পনা তুঙ্গে! ভুয়ো খবর উড়িয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের
ডিজিটাল ডেস্কঃ গ্রামীণ এলাকায় (Rural Area) পরিবারপিছু ১,২০০ টাকা পঞ্চায়েত কর (Panchayat Tax) ধার্য করা হয়েছে—সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো (Fake News) ও বিভ্রান্তিকর বলে জানিয়ে কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার (State Government)। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর (Department of Panchayats and Rural Development) স্পষ্ট জানিয়েছে, সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের কোনও বোঝা চাপানো হচ্ছে না।
দপ্তরের বক্তব্য, বর্তমানে গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় (Tax Collection) চলবে। পরিবারপিছু কর ১,২০০ টাকা করা হয়েছে—এমন দাবির কোনও সরকারি ভিত্তি নেই। তাই গুজব বা বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের (Sixteenth Finance Commission) সুপারিশ মেনে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (Standard Operating Procedure-SOP) সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকার ভুল ব্যাখ্যা করে কিছু ব্যক্তি ও গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করে যে, পঞ্চায়েত করের সর্বনিম্ন পরিমাণ ১,২০০ টাকা করা হয়েছে।
বিষয়টি সরকারের নজরে আসতেই সংশ্লিষ্ট এসওপি (SOP) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দপ্তর জানিয়েছে, ওই নির্দেশিকার ভিত্তিতে কোনও নতুন কর ব্যবস্থা কার্যকর হয়নি এবং পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩ (West Bengal Panchayat Act, 1973)-এর কর সংক্রান্ত বিধানেও কোনও পরিবর্তন আনা হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিছু অসাধু চক্র (Miscreants) উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। সরকার স্পষ্ট করেছে, সরকারি অনুমোদন (Official Approval) ছাড়া কেউ যদি কর বৃদ্ধি হয়েছে বলে দাবি করেন বা অতিরিক্ত কর আদায়ের চেষ্টা করেন, তা সম্পূর্ণ বেআইনি (Illegal)।
রাজ্য সরকারের বার্তা স্পষ্ট—গ্রামীণ এলাকায় বর্তমানে আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় হবে। তাই শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
