যৌন কেলেঙ্কারির ছায়ায় ব্রিটিশ রাজপরিবার: যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় উপাধি ছাড়লেন
Connect with us

অফবিট

যৌন কেলেঙ্কারির ছায়ায় ব্রিটিশ রাজপরিবার: যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু রাজকীয় উপাধি ছাড়লেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ব্রিটিশ যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু (Prince Andrew) দীর্ঘ বিতর্ক ও যৌন নিপীড়নের অভিযোগের চাপ সামলাতে গিয়ে শেষ পর্যন্ত তাঁর সমস্ত রাজকীয় উপাধি (royal titles) ত্যাগ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, তিনি আর ‘ডিউক অব ইয়র্ক’ (Duke of York) বা অন্যান্য রাজকীয় মর্যাদা বহন করবেন না। তবে ‘প্রিন্স’ (Prince) উপাধি তিনি জন্মসূত্রে পেয়েছেন বলে তা রাখবেন।

সেনা কর্মকর্তা ও প্রয়াত রানি এলিজাবেথ-টু’র (Queen Elizabeth II) প্রিয় সন্তান হিসেবে পরিচিত অ্যান্ড্রু এখন ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে বিতর্কিত সদস্যদের একজন। ২০০১ সালে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে তিনি ট্রোলের মুখে পড়েন। অভিযোগকারী মার্কিন নাগরিক ভার্জিনিয়া জিউফ্রি (Virginia Giuffre) তাঁকে জেফরি এপস্টিনের (Jeffrey Epstein) পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার জন্য দায়ী করেন। এপস্টিন ছিলেন এক বিতর্কিত ব্যবসায়ী ও শিশু যৌন পাচারের মামলায় দোষী সাব্যস্ত।

২০১৯ সালে এপস্টিনের মৃত্যুর পরও তাঁর সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে নানা সমালোচনা ও তদন্ত চলছিল। এই পরিস্থিতিতে রাজপরিবার ও বিশেষ করে নতুন রাজা চার্লস (King Charles III) এবং যুবরাজ উইলিয়াম (Prince William) এর সঙ্গে আলোচনা করে অ্যান্ড্রু এই পদক্ষেপ নেন।

Advertisement
ads

তার এই সিদ্ধান্তের ফলে তাঁর সাবেক স্ত্রী সারাহ ফার্গুসনও ‘ডাচেস অব ইয়র্ক’ (Duchess of York) উপাধি হারাবেন। তবে তাদের দুই মেয়ে রাজকীয় ‘প্রিন্সেস’ (Princess) উপাধি বহাল রাখবেন। অ্যান্ড্রু উইন্ডসরের ‘রয়্যাল লজ’ (Royal Lodge) এ ইজারায় থাকতে পারবেন, যার মেয়াদ ২০৭৮ সাল পর্যন্ত রয়েছে।

অ্যান্ড্রুর এই পদত্যাগ শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি ব্রিটিশ রাজপরিবারের ভাবমূর্তির জন্য একটি বড় ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ রাজপরিবারের মর্যাদা রক্ষার প্রয়াস হিসেবেও দেখা হচ্ছে।

Continue Reading
Advertisement