করোনা চিকিৎসায় গ্রিন করিডোরে অক্সিজেন পৌঁছে যাবে সমস্ত রাজ্যে
Connect with us

দেশ

করোনা চিকিৎসায় গ্রিন করিডোরে অক্সিজেন পৌঁছে যাবে সমস্ত রাজ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল : করোনা সংক্রমণ বাড়ছে দেশজুড়ে। সাথে বাড়ছে মৃতের সংখ্যা। সঙ্কটজনক পরিস্থিতির মোকাবিলায় চিকিৎসা সামগ্রী প্রস্তুত রাখতে তৎপর একাধিক রাজ্য।

এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাব আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সেই অভাব মেটাতে এবার ট্রেনে করে দেশের এক জায়গা থেকে অপর জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়ার অভিনব ব্যবস্থা নিল রেল মন্ত্রক। চিকিৎসার জন্য ব্যবহৃত তরল অক্সিজেন ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়ার জন্য ছুটবে অক্সিজেন এক্সপ্রেস।কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে লেখেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনও খামিত রাখবে না রেল। রোগীদের কাছে প্রচুর পরিমাণে এবং দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে আমরা গ্রিন করিডর করে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালাব।” এই ট্রেনগুলতে লিকুইড মেডিকেল অক্সিজেন(এলএমও) এবং অক্সিজেন সিলিন্ডার পরিবহন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে সরকার। শাকুর বস্তি স্টেশনে ৮০০ শয্যা বিশিষ্ট ৫০টি আইসোলেশন কোচ তৈরি আছে। এবং দিল্লির আনন্দ বিহার স্টেশনে আরও ২৫টি কোচ প্রস্তুত রাখা হবে।রেল মন্ত্রক থেকে জানান হয়েছে, “খালি ট্যাঙ্কারগুলি মুম্বইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে নেওয়া হবে এবং লিকুইড মেডিক্যাল অক্সিজেন ট্যাঙ্কার লোড করার জন্য ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে পাঠানো হবে।”১৯ এপ্রিলের মধ্যে সব র‍্যাম্প তৈরি হয়ে যাবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, গ্রিন করিডরের মাধ্যমে এই ট্রেনগুলি পৌঁছে যাবে নির্দিষ্ট রাজ্যে।