বিশ্বের খবর
গাড়িতে বোমা বিস্ফোরণ, রুশ জেনারেল নিহত! নেপথ্যে জেলেনস্কির বাহিনী?
ডিজিটাল ডেস্ক: দক্ষিণ মস্কোয় (Moscow) গাড়িতে (car) বোমা বিস্ফোরণ (explosion) ঘটিয়ে নিহত হয়েছেন রুশ সেনাবাহিনীর (Russian Army) লেফটেন্যান্ট জেনারেল ফ্যানিল সার্ভারভ। প্রাথমিক অনুমান অনুযায়ী এই হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেনের (Ukraine) বিশেষ বাহিনী (special forces)। ক্রেমলিন (Kremlin) জানিয়েছে, সার্ভারভ যখন গাড়িতে ওঠেন, ঠিক তখনই বিস্ফোরণ ঘটে।
ঘটনার তদন্ত শুরু করেছে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রশাসন। ক্রেমলিনের দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে জেলেনস্কির (Zelensky) বাহিনী। ২০২২ সালের ইউক্রেনে (Ukraine) রুশ সামরিক অভিযান (military operation) শুরু হওয়ার পর থেকে একাধিক রাশিয়ান সেনা কর্মকর্তাকে হত্যার অভিযোগ উঠেছে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের (Defense Ministry) কর্তা ইগর কিরিলভ স্কুটার বিস্ফোরণে নিহত হন। এছাড়া এপ্রিলে মস্কোতে আরেক লেফটেন্যান্ট জেনারেলকে একইভাবে খুনের অভিযোগ ওঠে।
গত তিন বছর ধরে রাশিয়া (Russia) ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ (war) চলছে। সংঘর্ষবিরতি (ceasefire) আলোচনার চেষ্টা হলেও তা সফল হয়নি। সম্প্রতি পুতিন বলেন, “পশ্চিমি শক্তি (Western powers) রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের (Ukraine) জাতীয়তাবাদীদের (nationalists) সঙ্গে হাত মিলিয়েছে।”


