ফের আফগানিস্তানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে হত ৫
Connect with us

বিশ্বের খবর

ফের আফগানিস্তানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে হত ৫

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২১ ফেব্রুয়ারি : ফের আফগানিস্তানে তিনটি পৃথক বোমা বিস্ফোরণে নিহত হল ৫ জন। নিহতদের মধ্যে দুইজন আফগান সেনা, দুই পুলিশ কর্মকর্তা ও একজন সাধারন ব্যক্তি রয়েছেন। শনিবার রাজধানী কাবুলে এই হামলা গুলির ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

কাবুল পুলিশ সুত্রে জানা গিয়েছে , শনিবার ১৫ মিনিটের ব্যাবধানে রাজধানী কাবুলে প্রথম দুটি বিস্ফোরণ হয়। এর ঠিক দুই ঘণ্টা পর পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে তৃতীয় বিস্ফোরণটি ঘটায় দুস্কৃতিরা। তবে বিস্ফোরণের দায় এখনও পর্যন্ত স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন। পশ্চিম কাবুলএলাকায় পুলিশের একটি গাড়ির ওপর তৃতীয় হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। গোটা ঘটনার পর তদন্ত শুরু হয়েছে কাবুল পুলিশ।

Continue Reading
Advertisement