রাশিয়ার জোরপূর্বক সেনায় নিযুক্তি, মিথ্যা মাদক মামলায় ফাঁসানো ভারতীয় ছাত্রের ভয়াবহ অভিজ্ঞতা
Connect with us

দেশের খবর

রাশিয়ার জোরপূর্বক সেনায় নিযুক্তি, মিথ্যা মাদক মামলায় ফাঁসানো ভারতীয় ছাত্রের ভয়াবহ অভিজ্ঞতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুজরাতের এক তরুণ ছাত্র সাহিল মহম্মদ হুসেন (Sahil Mohammad Hussain) রাশিয়ায় (Russia) পড়াশোনার সময় মিথ্যা মাদক মামলায় (Drug Case) ফাঁসিয়ে জোর করে রুশ সেনাবাহিনীতে (Russian Army) ঠেলা হয়েছে বলে অভিযোগ করেছেন। স্টুডেন্ট ভিসায় (Student Visa) ২০২৪ সালে রাশিয়ায় যাওয়া সাহিল পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কুরিয়ার ফার্মে (Courier Firm) কাজ করতেন। ওই সময় রুশ পুলিশের (Russian Police) হাতে ধরা পড়েন এবং শর্ত দেওয়া হয়, জেলে যেতে না চাইলে সেনায় যোগ দিতে হবে। বাধ্য হয়ে তিনি সেই চুক্তিতে সই করেন।

পরবর্তীতে ইউক্রেন (Ukraine) সেনার কাছে (Ukrainian Army) আত্মসমর্পণ করেন এবং এখন বন্দি অবস্থায় রয়েছেন। ইউক্রেন প্রশাসনের (Ukrainian Authorities) প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, সাহিল ভারত সরকার (Indian Government) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে নিরাপদ প্রত্যাবর্তনের (Safe Return) আবেদন করেছেন। তিনি সতর্ক করেছেন, “দয়া করে কেউ রাশিয়ার সেনায় যোগ দেবেন না।”

সাহিলের মা দিল্লির (Delhi) আদালতে মামলা দায়ের করেছেন, পরবর্তী শুনানি ফেব্রুয়ারিতে। বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) জানিয়েছেন, সরকার সক্রিয়ভাবে ভারতীয় নাগরিকদের (Indian Citizens) মুক্তির চেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রীর (Prime Minister) সঙ্গে পুতিনের (Vladimir Putin) আলোচনার বিষয়টিও উঠেছে।

সাহিল বলেন, অন্তত ৭০০ জনকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে সেনায় পাঠানো হয়েছে। তিনি শিক্ষার্থী ও তরুণদের (Students & Youth) সতর্ক করেছেন, ভুল প্রস্তাবে পা দেবেন না।

Advertisement
ads
Continue Reading
Advertisement