মেসি কাণ্ডে বড় আপডেট! ৩৭ দিন পর জামিন পেলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত
Connect with us

কলকাতা

মেসি কাণ্ডে বড় আপডেট! ৩৭ দিন পর জামিন পেলেন অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবশেষে ৩৭ দিন পর জামিন (Bail) পেলেন শতদ্রু দত্ত (Shatrudra Dutta)। সোমবার বিধাননগর আদালত (Bidhannagar Court) ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড (Personal Bond) ও দু’টি সিকিউরিটি বন্ডের (Security Bond) শর্তে তাঁর জামিন মঞ্জুর করে। এর আগে দু’বার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছিল।

গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) লিওনেল মেসির (Lionel Messi) অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা (Chaos) তৈরি হয়। সেই ঘটনার পরেই কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথমে তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে (Police Custody) পাঠানো হয়।

মেসিকে কলকাতায় আনার অন্যতম উদ্যোক্তা (Key Organiser) ছিলেন শতদ্রু। ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল-জবাবের (Hearing) পরও তাঁর জামিন নাকচ হয়। অবশেষে সোমবার আদালতের নির্দেশে মুক্তি পেলেন তিনি।

Advertisement
ads

ঘটনায় মোট দু’টি মামলা দায়ের হয়। বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South PS) স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায়। অশান্তি, ভাঙচুর, হিংসা (Violence) ছড়ানো ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে। তদন্তের অংশ হিসেবে শতদ্রুর রিষড়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। ব্যাঙ্ক লেনদেন (Bank Transactions) খতিয়ে দেখে ২২ কোটি টাকা বাজেয়াপ্ত (Seized) করে সিট (SIT)।

Continue Reading
Advertisement