ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ? বিস্ফোরক পোস্ট কোচ গৌতম গম্ভীরের
Connect with us

খেলার খবর

ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ? বিস্ফোরক পোস্ট কোচ গৌতম গম্ভীরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) কি সত্যিই গৃহযুদ্ধ (Civil War) চলছে? কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) কি লড়তে হচ্ছে নিজের লোকেদের বিরুদ্ধেই? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জয়ের পর গভীর রাতে এক্স (X) হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করে এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের কোচ।

সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor) এক পোস্টে গম্ভীরের মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের প্রশংসা করেন। সেই পোস্ট শেয়ার করে গম্ভীর লেখেন, কোচ হিসাবে তাঁর ‘অসীম ক্ষমতা’ (Unlimited Power) রয়েছে—এই ধারণা আদৌ সত্য নয়। বরং তাঁকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন তিনি নিজের লোকেদের বিরুদ্ধেই লড়াই করছেন।

Advertisement
ads

গম্ভীরের বক্তব্যে স্পষ্ট, সোশাল মিডিয়া (Social Media) ও সংবাদমাধ্যমে যেভাবে দলের অন্দরে বিভাজনের ছবি আঁকা হচ্ছে, তা তাঁকে ব্যথিত করছে। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ চলছে—এই প্রচার বাস্তবের সঙ্গে মিলছে না।

উল্লেখযোগ্যভাবে, কোচ হিসাবে গম্ভীর এই মুহূর্তে কঠিন পরীক্ষার (Acid Test) মুখে। টেস্ট ক্রিকেটে ফল হতাশাজনক, ওয়ানডেতেও সাফল্য সীমিত। তবে টি-২০ ফরম্যাটে দল ছন্দে রয়েছে। সামনে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। তার আগেই নিজের অবস্থান ও ভাবমূর্তি নিয়ে আক্ষেপের সুর শোনা গেল কোচ গম্ভীরের কণ্ঠে।