রায়গঞ্জ
বাজাজ সংস্থার পক্ষ থেকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাপল বাইক রাইডের পরিকল্পনা রায়গঞ্জে
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ ফেব্রুয়ারি : জনপ্রিয় মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা বাজাজ হুইলসের উদ্যোগে, আগামী ১৪ই ফেব্রুয়ারী, ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে, আয়োজিত হতে চলেছে ‘কাপল বাইক রাইড’। এর আগে অন্যান্য সংস্থার পক্ষ থেকে সিঙ্গেল বাইক রাইড হলেও,
বাজাজ সংস্থার পক্ষ থেকে প্রথম কাপল রাইড অনুষ্ঠিত হতে চলায় খুশি রায়গঞ্জের বাইকাররা। প্রস্তুতকারক সংস্থার প্রোগ্রাম কোঅরডিনেটর সন্দীপ পাল বলেন, আগে সংস্থার পক্ষ থেকে বাইক রাইডের পরিকল্পনা নেওয়া হলেও কাপল রাইডের পরিকল্পনা এই প্রথম। ভালো সাড়া পাচ্ছি। “রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত বাজাজ হুইলস শোরুমের পক্ষ থেকে জানা গিয়েছে ১৪ ই ফেব্রুয়ারী সকাল ৯টায় রাইড শুরু হবে শোরুমের সামনে থেকে। কালিয়াগঞ্জে সংস্থার পক্ষ থেকে ব্রেকফাস্ট দেওয়া হবে। এরপর সরাসরি রাধিকাপুরে বাংলাদেশ বর্ডার। ফেরার পথে কালিয়াগঞ্জে লাঞ্চ সেরে রায়গঞ্জ রওনা হবে রাইডাররা। এই রাইডে অংশগ্রহণকারীদের জন্য স্পেশাল গিফটের ব্যবস্থা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই কাপল রাইডে অংশ নিতে বাইকারদের একটি ফর্ম ফিলাপ করতে হবে। লাইসেন্স ও সহযাত্রীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। বাজাজের এই উদ্যোগে খুশী রায়গঞ্জ শহরের বাইকাররা। ভালোবাসার উষ্ণতম দিনে প্রিয় মানুষটির সঙ্গে বাইকে করে লংড্রাইভে যেতে মুখিয়ে রয়েছেন অনেকেই।
