Connect with us

খুন

তৃণমূল পঞ্চায়েত সদস্যের পরিবারের উপর হামলা? কাকদ্বীপে রহস্যময় খুনে উঠছে প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সাতসকালে রক্তাক্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। ধানখেত থেকে উদ্ধার হল এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। নিহত যুবক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো, যার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কে বা কারা এই খুনে জড়িত, কী উদ্দেশ্যে এমন ভয়াবহ হামলা—তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার অন্তর্গত রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ধানক্ষেতে একটি দেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তে। মৃতের নাম রাকিব শেখ (Rakib Sheikh), বয়স আনুমানিক ২৭। তিনি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের সদস্য সালাউদ্দিন শেখের (Salauddin Sheikh) ভাইপো ছিলেন।

আরও পড়ুনঃ ভারতে আল কায়দার হয়ে কাজ, তিন রাজ্য থেকে চার জঙ্গি ধৃত গুজরাট ATS-এর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাকিব বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরদিন সকালে এই অবস্থায় তাঁর দেহ উদ্ধার হওয়ায় হতচকিত গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়ে থাকতে পারে। তবে হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিবাদ না কি অন্য কোনও রাজনৈতিক বা আর্থিক কারণ আছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Advertisement
ads

থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে পরিবারের সদস্য ও স্থানীয়দের। তদন্তের সুবিধার্থে এলাকায় বসানো হয়েছে নজরদারি। গ্রেফতার হয়নি এখনও কেউ। মৃতের পরিবার দোষীদের কড়া শাস্তির দাবি তুলেছে।

ঘটনাকে কেন্দ্র করে রামতনুনগরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading
Advertisement
Developer