ভাইরাল খবর
বিধানসভায় কুণালের ঝোড়ো ডেবিউ! প্রথম ভাষণেই স্পিকারের সঙ্গে বেনজির সংঘাত
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের নতুন বিজেপি (BJP) সরকারের প্রথম বাজেট অধিবেশন (Budget Session) ঘিরে মঙ্গলবার তুমুল উত্তেজনার সৃষ্টি হল বিধানসভায় (Assembly)। রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হতেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠতেই বিজেপি বিধায়কদের একাংশ ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করেন। এমনকি তাঁকে উদ্দেশ্য করে প্রশ্ন ছোড়া হয়, “আপনি কোন তৃণমূল?” এর জবাবে কুণাল বলেন, “আমার হাতের আঙুল থেকে এখনও ভোটের কালি (Ink) ওঠেনি। আমি বেইমান নই।”
এরপর স্পিকার (Speaker) রথীন্দ্রনাথ বসুর সঙ্গে তাঁর একাধিকবার কথার লড়াই হয়। স্পিকারের অভিযোগ ছিল, কুণাল এমন কিছু মন্তব্য করছেন যা কার্যবিবরণীতে রাখা সম্ভব নয়। পাল্টা কুণাল বলেন, “আপনি আমাকে স্বাভাবিকভাবে বলতে দেবেন? গলার জোর শুধু আপনাদের নয়, আমাদেরও আছে।”
বিতর্কের মাঝেই কুণাল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। নাম না করেই তিনি অভিযোগ তোলেন যে ধর্ষণ মামলায় অভিযুক্ত একজনকে বিরোধী দলনেতা করা হয়েছে। একইসঙ্গে তিনি বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, “আমাকে ভয় পান বলেই বলতে দিচ্ছেন না। আগামী পাঁচ বছর ভয় পেয়েই চলুন।”
স্পিকারের সঙ্গে তর্কের এক পর্যায়ে কুণাল মন্তব্য করেন, “আপনি যদি আমার সঙ্গে এভাবে কথা বলেন, আমি কি আপনাকে রসগোল্লা (Rosogolla) খাওয়াব?” এই মন্তব্যের পরই বিধানসভা কক্ষে ব্যাপক হইচই শুরু হয়।
এদিন নিজের বক্তব্যে কুণাল হাথরাস (Hathras), উন্নাও (Unnao), অনুপ্রবেশ (Infiltration) এবং রেড রোডে নমাজ (Namaz) প্রসঙ্গও তোলেন। যদিও স্পিকার পরে ওই মন্তব্যগুলির একাংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।
প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভায় বক্তব্য রাখতে নেমেই কুণাল ঘোষের এই ঝাঁঝালো ভাষণ এবং স্পিকারের সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডা রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।
