Connect with us

খেলার খবর

ডুরান্ড কাপের জাঁকজমক উদ্বোধন যুবভারতীতে, মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ (Durand Cup) আবারও ফিরল শহরে উৎসবের আবহ নিয়ে। বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার ২০২৫ সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister, Mamata Banerjee)। পতাকা উত্তোলন ও প্রতীকী কিকের মাধ্যমে শুরু হল এবারের প্রতীক্ষিত টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক ও ডুরান্ড কমিটির সদস্যরা।

এদিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইস্টবেঙ্গল ও সাউথ ইউনাইটেড এফসি (East Bengal vs South United FC)। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে গোটা যুবভারতী। এবারের ডুরান্ডে নজরকাড়া পরিবর্তন এসেছে পুরস্কারমূল্যে— চ্যাম্পিয়ন দল পাবে ৩ কোটি টাকা, যা আগের ১.২০ কোটির তুলনায় অনেকটাই বেশি। রানার্স-আপ দল পাবে ১.৫ কোটি টাকার বেশি, সঙ্গে রয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালিস্টদের জন্যও আর্থিক পুরস্কার।

আরও পড়ুনঃ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রে চিঠি, বর্ষার আগুনে রাজ্য-রাজনীতি উত্তপ্ত

সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষককে দেওয়া হবে একটি করে SUV গাড়ি। ডুরান্ড জিতলে এক নয়, তিন-তিনটি ট্রফি— ডুরান্ড কাপ, শিমলা কাপ এবং প্রেসিডেন্টস কাপ—প্রদান করা হয়।

Advertisement
ads

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২৪টি দল। আইএসএল থেকে রয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান, জামশেদপুর এফসি, পঞ্জাব এফসি ও নর্থইস্ট ইউনাইটেড। বিদেশি দল হিসেবে রয়েছে নেপালের ত্রিভুবন আর্মি ও মালয়েশিয়ার আর্মি টিম

ডুরান্ড অনুষ্ঠিত হবে ভারতের ছ’টি মাঠে, যার মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হবে কলকাতার যুবভারতী এবং কিশোর ভারতী স্টেডিয়ামে। ২৩ আগস্ট ফাইনালও যুবভারতীতেই।

বিশেষ করে রাজ্যের চার প্রধান দলের সমর্থকদের জন্য ৫০০০ করে টিকিট বরাদ্দ করা হয়েছে, যা ক্লাব মারফত পৌঁছে যাবে তাঁদের হাতে।

এবারের ডুরান্ড শুধু এক প্রতিযোগিতা নয়, রাজ্যের ফুটবলপ্রেমীদের কাছে এক অনুভব।

Advertisement
ads
Continue Reading
Advertisement