টালি বোঝাই ভ্যানের ধাক্কায় ক্ষুব্ধ পথচারী, সজোরে চড়ে প্রাণ গেল ভ্যানচালকের
Connect with us

দুর্ঘটনা

টালি বোঝাই ভ্যানের ধাক্কায় ক্ষুব্ধ পথচারী, সজোরে চড়ে প্রাণ গেল ভ্যানচালকের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার (Howrah) কোনায় এক পথদুর্ঘটনা মুহূর্তেই পরিণত হল মর্মান্তিক ঘটনায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালকের ধাক্কায় আহত হন এক পথচারী। সেই ঘটনার জেরে বচসা, পরে হাতাহাতি, আর তাতেই প্রাণ হারালেন ভ্যানচালক অলোক নস্কর (Alok Naskar), বয়স ৫৩। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টা নাগাদ বেনারস রোডে (Benaras Road) একটি হাই স্কুলের সামনে টালি বোঝাই ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভ্যানচালক অলোক নস্করের ধাক্কায় পড়ে যান পথচারী অসীম দাস (Asim Das), বয়স ৫২। ধাক্কার পর শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। অভিযোগ, রাগের মাথায় অসীম সজোরে এক চড় মারেন অলোককে। সঙ্গে সঙ্গেই রাস্তার উপর লুটিয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ “প্রয়োজন হলে আগামীকালই পদ ছাড়ব” — ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

স্থানীয়রা তড়িঘড়ি অলোককে উদ্ধার করে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে (Jagadishpur Rural Hospital) নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্ত অসীম দাসকে ঘিরে ধরে মারধর করে। খবর পেয়ে দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অসীমকে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisement
ads

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের বক্তব্য, দুর্ঘটনা যেকোনও সময় ঘটতে পারে, কিন্তু তাই বলে এমনভাবে মারধর করে কারও প্রাণ কেড়ে নেওয়া অমানবিক। ঘটনাস্থলে এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Continue Reading
Advertisement