২২ আগস্টের মেট্রো উৎসব, কলকাতায় একসঙ্গে তিনটি রুট চালু করবেন নরেন্দ্র মোদি
Connect with us

ভাইরাল খবর

২২ আগস্টের মেট্রো উৎসব, কলকাতায় একসঙ্গে তিনটি রুট চালু করবেন নরেন্দ্র মোদি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ আগস্ট ফের কলকাতায় (Kolkata) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার এ খবর জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি জানান, রাজ্যে রেল ও মেট্রো পরিষেবার উন্নয়নে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমানে গোটা রাজ্যে প্রায় ৮৩,৭৬৫ কোটি টাকা মূল্যের প্রকল্প চলমান। তার মধ্যে কলকাতার তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো সেকশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মেট্রো রেলের তরফে মঙ্গলবার রাতেই প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতির নির্দেশ পাঠানো হয়েছে। উদ্বোধন হতে চলা তিনটি সেকশন হল—

  1. শিয়ালদহ–এসপ্ল্যানেড (Sealdah–Esplanade) – ইস্ট–ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ সংযোগ, যা চালু হলে সল্টলেক থেকে হাওড়া পর্যন্ত নিরবচ্ছিন্ন মেট্রো যোগাযোগ সম্ভব হবে।

  2. হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)–বেলেঘাটা (Hemanta Mukhopadhyay–Beliaghata) – নিউ গড়িয়া–বিমানবন্দর করিডরের অংশ, যেখানে পাঁচটি স্টেশন থাকবে—রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি), এবং বেলেঘাটা।

  3. নোয়াপাড়া–জয়হিন্দ বিমানবন্দর (Noapara–Jai Hind Airport) – শহরের উত্তরের সঙ্গে বিমানবন্দর সংযোগ সহজ করবে এই রুট।

উল্লেখযোগ্য, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচটি স্টেশন আগে থেকেই তৈরি ছিল—কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়। রুবি–বেলেঘাটা অংশ চালু হলে এই লাইন দিয়ে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী এই সফরে একটি রাজনৈতিক সভাও করবেন বলে সূত্রের খবর। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, একই দিনে এই তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে, যা কলকাতার পরিবহন পরিকাঠামোয় বড় পরিবর্তন আনবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement