দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক সৌজন্যর নজির বালুরঘাটে
Connect with us

দক্ষিণ দিনাজপুর

দেওয়াল লিখন নিয়ে রাজনৈতিক সৌজন্যর নজির বালুরঘাটে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট , ১৩ মার্চ : শুক্রবার রাতে বালুঘাট শহরের চৌরঙ্গী ক্লাব এলাকায় দেওয়াল দখল নিয়ে কাজিয়া এড়াতে পরস্পরকে জায়গা ছেড়ে দিল তৃণমূল ও বিজেপি। প্রথমে দেওয়াল দখল নিয়ে দুই দলের মধ্যে একদফা বাকবিতণ্ডা হয়। এরপর রাজনৈতিক সৌজন্য দেখিয়ে একটি দেওয়ালের অনেকাংশ উভয়কেই ছেড়ে দেয় তারা।

বালুঘাট শহরের চৌরঙ্গী ক্লাব এলাকায় একটি দেওয়াল বিজেপি ও তৃণমূল ধরে রেখেছিল বলে দাবি উভয়েরই। তাতে প্রথমে প্রার্থীর নাম ছাড়া প্রতীক একে রেখেছিলো বিজেপি। এরপর তৃণমূলের পক্ষ থেকে ওই দেওয়ালের বাকি অংশ দেওয়াল লিখন করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। কিছুক্ষন বচসার পর বিজেপির পক্ষ থেকে সৌজন্য দেখিয়ে বাকি দেওয়ালের কিছুটা অংশ ছেড়ে দেওয়া হয় তৃণমূলের জন্য। এবিষয়ে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত জানান, বিজেপি আগে থেকেই ওই দেওয়াল ধরে রেখে ছিল এবং বাড়ির মালিকের কাছ থেকে আগেই তারা অনুমতি নিয়েছিল। তবুও তৃণমূলের পক্ষ থেকে এই দেওয়ালে লিখন করতে এলে উত্তেজনা সৃষ্টি হয়। বালুরঘাট সংস্কৃতির শহর। তাই তারা সেই সংস্কৃতি অক্ষুন্ন রেখে সৌজন্যের খাতিরে দেওয়ালের কিছুটা অংশ তৃণমূলকে ছেড়ে দেওয়া হয়। অপরদিকে, তৃণমূল যুব বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল জানান, তারা গনতান্ত্রিক ভাবে একসাথে প্রচারে বিশ্বাসী। ঐ দেওয়াল লিখনের জন্য মালিকের কাছ থেকে লিখিত অনুমতি নেওয়া আছে। কিন্তু বিজেপি দেওয়াল লিখন করে ফেলায়, সৌজন্যের খাতিরে কিছু অংশ ছেড়ে বাকি অংশে দেওয়াল লিখন করা হবে।