দলীয় প্রচারে বলিউডের বিখ্যাত গান "লুঙ্গি ডান্স" এর প্যারোডি বাম শিবিরের
Connect with us

রাজনীতি

দলীয় প্রচারে বলিউডের বিখ্যাত গান “লুঙ্গি ডান্স” এর প্যারোডি বাম শিবিরের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৩ মার্চ : নির্বাচনের প্রচারে প্যারোডি নতুন কিছু নয়৷ দলীয় সমর্থনে একেক রাজনৈতিক দল একেকরকম গান প্যারোডি বাধে নিজেদের দলের প্রচারের জন্যে। প্যারোডির তালে বিপক্ষকে কোণঠাঁসা করাই আসল লক্ষ্য।

তৃণমূল কংগ্রেসের “খেলা হবে”, বিজেপির ” পিসি যাও” এর পর এবারে ভাইরাল হলো বামেদের “লুঙ্গি ডান্স” এর সুরে “হাল ফেরাও, লাল ফেরাও”। ব্রিগেডের সভার আগে “টুম্পা ব্রিগেড চল” প্যারোডি রীতিমতো ভাইরাল হয়েছিল। এ বার লুঙ্গি ডান্সের সুরে নতুন প্যারোডি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে কার্টুন, ব্যাঙ্গচিত্রের মাধ্যমে নতুন এই প্যারোডি ভিডিয়োটির স্রষ্টা রাহুল রায় এবং নীলাব্জ নিয়োগী ফেসবুকে শেয়ার করেছেন।
শিল্পী সলীল চৌধুরীর বিখ্যাত সংগীত “পথে এবার নামো সাথি পথেই হবে পথ চেনা”। কিংবা “ইনকিলাব জিন্দাবাদ” হোক বা “ঝাণ্ডার রঙ যদি ফিকে হয় রক্তে রাঙিয়ে নিও কমরেড” গানতো আছেই। কিন্তু বদলেছে সময়। তাই নতুন ট্রেন্ডকে ফলো করে বিভিন্ন ধরনের গানের প্যারোডি করে দলীয় সমর্থনে প্রচার চালাচ্ছে বাম নেতৃত্ব। নির্বাচন যত এগিয়ে আসছে ততই অত্যাধুনিক পন্থা অবলম্বন করে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এতদিন সোশ্যাল মিডিয়ায় অত্যাধুনিক প্রচার এর থেকে অনেকটাই দূরে ছিল বাম শিবির। কিন্তু বর্তমান যুগের প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আধুনিকতায় যে ভর করতেই হবে তা ভালোমতোই বুঝতে পেরেছে এই দল। সেই কারণেই এবার জনপ্রিয় গানগুলোর প্যারোডি করে নজর কাড়তে চাইছে তারা।

Continue Reading
Advertisement