গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ
Connect with us

মালদা

গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, মানিকচক, ১৫ মার্চ: এক গৃহবধূকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোমিনটোলা গ্রামে।

জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম ফুলসানা বিবি। বিয়ের পর থেকেই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো। এঘটনায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত ৮ বছর আগে রতুয়া থানার ভাদো গ্রামের জায়নুল সেখের মেয়ে ফুলসানার সাথে সামাজিকভাবে বিবাহ হয় এনায়েতপুরের মোমিনটোলা গ্রামের পেশায় দিনমজুর জিয়াউল আনসারির।  বর্তমানে তাদের দুটি মেয়ে ও একটি পুত্রসন্তান রয়েছে। মৃত গৃহবধুর বাবা জায়নুল সেখ অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের সঙ্গে পারিবারিক অশান্তি চলছিল শ্বশুরবাড়ির লোকেদের। অকারণে মারধর করা হতো তাকে এবং মানসিক ভাবেও অত্যাচার করা হত। বেশ কয়েকবার বিচার সভাও করা হয় গ্রামে। তারপরেও কোনো লাভ হয়নি। রবিবার রাতে জানতে পারি ফুলসানা বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু আমাদের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা জোর করে কীটনাশক খাইয়ে মেয়েকে মেরে ফেলেছে। বর্তমানে আমরা জামাই সহ শ্বশুরবাড়ির ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি মানিকচক থানায়। ঘটনার পর থেকে জামাই সহ সকলেই পলাতক। আমরা সঠিক তদন্তের দাবি করছি। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Continue Reading
Advertisement