তৃণমূলের বিজয় মিছিলে যেতে না পেরে স্বামীর সঙ্গে মনোমালিন্য, আত্মঘাতী স্ত্রী
Connect with us

দক্ষিণ দিনাজপুর

তৃণমূলের বিজয় মিছিলে যেতে না পেরে স্বামীর সঙ্গে মনোমালিন্য, আত্মঘাতী স্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কুমারগঞ্জ , ০৭ মে : তৃণমূলের বিজয় মিছিলে যেতে না দেওয়ায় স্বামীর সঙ্গে বচসা করে হল এক আত্মঘাতী গৃহবধূ। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার দক্ষিণ কুলহরি গ্রামে। মামনি রায়।

এদিন বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে মাঠের মধ্যে আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে গৃহবধূ মামনি রায়। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, কুমারগঞ্জের কুলহরি গ্রামের বাসিন্দা হরিশ রায়ের স্ত্রী মামনি রায়। চাষাবাদের পাশাপাশি গালিচা (কার্পেট) বানিয়ে চলে সংসার। বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর বুধবার বিজয় মিছিলে যেতে চায় স্ত্রী মামনি রায়। মহাজনের চাপ থাকায় বাড়িতে গালিচা তৈরির কাজ করতে বলে মিছিলে যেতে বাধা দেয় স্বামী হরিশ রায়। মিছিলে যেতে না দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। অভিমানে বাড়ির বাইরে চলে যায় স্ত্রী এবং নেশা করে বলে অভিযোগ স্বামীর। পরে রাতে বাড়িতে ফিরে আসলেও পরের দিন দুপুরে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে আম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মামনির দেহ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।