সর্বশান্ত পরিবার! বিধ্বংসী আগুনে পুড়ল ৪টি বাড়ি, চাঞ্চল্য রায়গঞ্জে
Connect with us

রায়গঞ্জ

সর্বশান্ত পরিবার! বিধ্বংসী আগুনে পুড়ল ৪টি বাড়ি, চাঞ্চল্য রায়গঞ্জে

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গ্রামে। সোমবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলপুকুর গ্রামে। প্রথমে এক বাড়িতে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পরে আশেপাশের বাড়িগুলিতে।

মোট ৪টি বাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। এই আগুনে অতঙ্কিত হয়ে পরেন গোটা গ্রামের মানুষজন। গ্রামের লোকেরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। যদিও গ্রামে দমকল ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয়। বেশ কিছুক্ষনের চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন-বেলঘরিয়ায় তৃণমূল নেতা গুলিবিদ্ধ, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি!

ইয়াসিন আলী বলেন, সকালে তিনি কাজে গিয়েছিলেন। খবর পেয়ে এসে দেখেন গোটা বাড়ি পুড়ে ছাই। বাড়ি তৈরীর জন্য প্রচুর পরিমানে নগদ টাকা রাখা ছিল ঘরে সব পুড়ে ছাই। একেবারে সর্বশান্ত হতে হল।

Advertisement
ads

স্থানীয় বাসিন্দা সাজেমুর রহমান বলেন, কিভাবে আগুল লাগল তা স্পষ্ট নয়। ৭ ভাইয়ের ৪টি বাড়ি একেবারে পুড়ে ছাই। ৫ ভাই বাইরে কাজ করেন। বাড়ি করার জন্য প্রচুর টাকা রেখেছিলেন ঘরে। সব পুড়ে শেষ।

দমকল আধিকারিক দিলীপ দাস বলেন, গ্রামে দমকলের গাড়ি ঢুকতে বাধা পেয়েছিল। দুটো তালা কেটে ভেতরে গাড়ি ঢোকে। ২ টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনছে। কিভাবে আগুন লাগল তার এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনচ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের উল্লাস! বাজি ফাটাতে গিয়ে বিপত্তি, মালদহের হকার্স মার্কেটে অগ্নিকান্ড

Advertisement
ads
Continue Reading
Advertisement