বিদেশের মাটিতে ফের রক্তাক্ত ভারতীয়! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুন
Connect with us

দেশের খবর

বিদেশের মাটিতে ফের রক্তাক্ত ভারতীয়! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিদেশের মাটিতে ফের এক ভারতীয়র রহস্যময় মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ব্রিটেনের (Britain) পশ্চিম লন্ডনের সাউথহলে ২৬ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে কুপিয়ে খুন (Stabbed to death) করার অভিযোগ উঠেছে। নিহতের নাম গুরভেজ সিং। এই বর্বরোচিত হামলায় গুরুতর জখম হয়েছেন আরও একজন ব্যক্তি, তবে চিকিৎসার পর তিনি বর্তমানে বিপদমুক্ত।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ (Metropolitan Police) জানিয়েছে, গত বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ সাউথহলের নর্থ রোড এবং ডর্মার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে একটি দোকানের বাইরে একদল দুষ্কৃতী গুরভেজের ওপর ছুরি নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খুনের তদন্তে (Murder Investigation) নেমে পুলিশ ২০ থেকে ৩০ বছর বয়সী সাতজনকে গ্রেফতার করলেও পরে প্রমাণাভাবে ছয়জনকে ছেড়ে দেওয়া হয় এবং একজনকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

তদন্তকারী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর (DCI) অ্যালিসন ফক্সওয়েল প্রত্যক্ষদর্শীদের এবং সিসিটিভি (CCTV) ফুটেজ থাকলে তা দিয়ে পুলিশকে সাহায্য করার আবেদন জানিয়েছেন। ব্রিটেনে যখন অভিবাসন ও জননিরাপত্তা (Public Safety) নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই এই হত্যাকাণ্ডের কারণ ঘিরে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে। এদিকে, গুরভেজের মরদেহ ভারতে ফিরিয়ে আনার খরচের জন্য একটি অনলাইন তহবিল সংগ্রহ (Fundraising) অভিযানও শুরু করা হয়েছে।

Continue Reading
Advertisement