১৮ পেরোলেই আর মিলবে না আধার কার্ড! অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হিমন্তর মাস্টারস্ট্রোক
Connect with us

দেশের খবর

১৮ পেরোলেই আর মিলবে না আধার কার্ড! অনুপ্রবেশকারী চিহ্নিত করতে হিমন্তর মাস্টারস্ট্রোক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বেআইনি অনুপ্রবেশ রুখতে এক নজিরবিহীন ও কঠোর পদক্ষেপের ঘোষণা করল অসম সরকার। শনিবার মন্ত্রিসভার (Cabinet) হাইভোল্টেজ বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে ১৮ বছর বয়সের উর্ধ্বে কাউকেই আর নতুন করে আধার কার্ড (Aadhaar Card) দেওয়া হবে না। বাংলাদেশের অবৈধ অভিবাসীরা যাতে জালিয়াতি করে ভারতীয় নাগরিকত্বের সুযোগ না নিতে পারে, তা নিশ্চিত করতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, রাজ্যে আধার কার্ড বণ্টনের প্রক্রিয়া ইতিমধ্যেই সর্বোচ্চ সীমায় (Saturation Point) পৌঁছে গিয়েছে। এমনকি কিছু সীমান্তবর্তী জেলায় এই হার ১০০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই অতিরিক্ত কার্ডধারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রশাসন। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তির যদি বিশেষ কারণে কার্ডের প্রয়োজন হয়, তবে জেলা কমিশনারের (District Commissioner) সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খোদ রাজ্য সরকার।

তফসিলি উপজাতি (ST) এবং চা বাগানের শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়ম আপাতত শিথিল থাকছে। তবে ১ এপ্রিল ২০২৭-এর পর থেকে এই নির্দিষ্ট সম্প্রদায়ের ১৮ ঊর্ধ্বদের জন্যও নতুন আধার দেওয়ার প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আঠারো বছরের কম বয়সীদের জন্য অবশ্য আগের মতোই নিয়ম বহাল থাকবে। সম্প্রতি সমাপ্ত বিধানসভা নির্বাচনে (Assembly Election) ১২৬টির মধ্যে ৮২টি আসনে জিতে বড় ব্যবধানে ক্ষমতা ধরে রাখা বিজেপি পূর্বতন সরকারগুলির ‘ভোটব্যাঙ্ক রাজনীতি’-কে (Vote-bank Politics) কাঠগড়ায় তুলে অনুপ্রবেশ সমস্যাকে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছিল। সেই মতোই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও দেশের অখণ্ডতা রক্ষায় আধার বিলিতে রাশ টানার এই মাস্টারস্ট্রোক (Masterstroke) দিল হিমন্ত সরকার।