খেলার খবর
টেস্টের আগে ধাক্কা, পারিবারিক কারণে ভারত ফিরছেন গৌতম গম্ভীর
ডিজিটাল ডেস্কঃ পারিবারিক কারণে হঠাৎই ইংল্যান্ড সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির (New Delhi) এক হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর মা। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই শুক্রবার (Friday) তড়িঘড়ি লন্ডন (London) থেকে ভারতে রওনা দেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফ থেকে তাঁর এই পারিবারিক পরিস্থিতিতে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।
ভারতীয় দল সূত্রে খবর, প্রথম টেস্টের (1st Test) আগে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে গম্ভীরের। ২০ জুন (20th June) থেকে হেডিংলেতে (Headingley) শুরু হতে চলেছে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। গম্ভীর না থাকায় আপাতত দলের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকোটে (Ryan ten Doeschate), ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sitanshu Kotak) এবং বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel)।
আরও পরুনঃ বিধানসভায় প্রবেশের আগে গাড়ি তল্লাশি, বিরোধীদের তীর্যক মন্তব্য
বর্তমানে সিনিয়র দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে ভারতীয় ‘এ’ দল। এই ম্যাচেই গম্ভীরের অনুপস্থিতিতে দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সহকারী কোচেরা। উল্লেখ্য, ভারতীয় ‘এ’ দল ইতিমধ্যে দুটি বেসরকারি টেস্ট খেলেছে। যদিও প্রথম টেস্টে নামার কথা যাঁদের, তাঁদের মধ্যে মাত্র কয়েকজনই এই ম্যাচগুলোতে খেলেছেন।
আগামী ২০ জুনের টেস্ট শুরুর আগে এটি হবে দলের শেষ প্রস্তুতি ম্যাচ। টেস্ট বিশ্বকাপের (World Test Championship) নতুন চক্রে ইংল্যান্ড সিরিজ দিয়েই অভিযান শুরু করবে ভারত। গতবার ফাইনালে উঠেও ভারত শিরোপা ছুঁতে পারেনি। তাই এবার সিরিজের শুরুতেই দারুণভাবে নিজেদের মেলে ধরতে চায় টিম ইন্ডিয়া।
