পুলিশকে থানায় ঢুকে শাসানি, বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তাল রাজনীতি
Connect with us

ভাইরাল খবর

পুলিশকে থানায় ঢুকে শাসানি, বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগে উত্তাল রাজনীতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ইস্যুতে যখন রাজ্য রাজনীতি তপ্ত, সেই সময় আসানসোলের (Asansol) সালানপুর (Salanpur) থানার অন্তর্গত রূপনারায়ণপুর (Rupnarayanpur) ফাঁড়িতে পুলিশের বিরুদ্ধে সরাসরি হুমকি দেওয়ার অভিযোগে বিতর্কের কেন্দ্রে বিজেপি (BJP) নেতা অরিজিৎ রায় (Arijit Roy)। অভিযোগ, থানার ভিতরে ঢুকে পুলিশকে শাসান তিনি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি)। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায় (Arijit Roy), জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য (Debottanu Bhattacharya) সহ আরও কয়েকজন বিজেপি নেতা থানায় উপস্থিত হয়ে পুলিশকে তীব্র ভাষায় ভর্ৎসনা করছেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁদের দলের এক কর্মীর বাড়িতে তৃণমূলের (TMC) লোকজন হামলা চালিয়ে তাঁকে মারধর করেন। অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। অভিযোগ, পুলিশ তৃণমূল নেতাদের পক্ষ নিয়ে বিজেপি কর্মীদের পাল্টা ভয় দেখায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অরিজিৎবাবুরা।

আরও পড়ুনঃ রায়গঞ্জ মেডিক্যালে দেহদান নিয়ে আলোচনা, ৫৯ জন স্বেচ্ছায় এগিয়ে

বিজেপি নেতাদের দাবি, থানায় তাঁরা কোনও হুমকি দেননি। বরং পুলিশের পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সতর্ক করেছেন। অরিজিৎ রায় জানিয়েছেন, “পুলিশকে কোনও শাসানি দিইনি। শুধু বলেছি, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করে। আমরা কঠোর ভাষায় নিজেদের বক্তব্য জানিয়েছি।”

Advertisement
ads

এদিকে, সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ আরমান (Mohammad Arman) বলেন, “পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা। থানার ভিতরে এভাবে আচরণ করা আইন বিরুদ্ধ। এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনার গুরুত্ব বুঝে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ওয়েস্ট) জাভেদ হোসেন (Javed Hossain) সাফ জানিয়েছেন, “থানার ভিতরে যেভাবে কথা বলা হয়েছে, তা আইনের পরিপন্থী। বিষয়টি খতিয়ে দেখে আইন মোতাবেক পদক্ষেপ করা হবে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, অনুব্রত মণ্ডল প্রসঙ্গে যখন বিজেপি তৃণমূলকে একের পর এক তোপ দাগছে, ঠিক সেই সময় বিজেপি নেতাদেরই এমন আচরণ রাজনীতিতে কতটা শোভন?

Advertisement
ads
Continue Reading
Advertisement