আম্বানির বাড়ীর সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ী উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক পুলিশকর্তা আম্বানির বাড়ীর সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ী উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক পুলিশকর্তা
Connect with us

Uncategorized

আম্বানির বাড়ীর সামনে থেকে বিস্ফোরক ভর্তি গাড়ী উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক পুলিশকর্তা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ : গত ২৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে বিস্ফোরক ভর্তি এসইউভি গাড়ি উদ্ধারের ঘটনার তদন্তে নেমে মুম্বইয়ের এক উচ্চপদাধিকারী পুলিশকর্তাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

ধৃত পুলিশ আধিকারিকের নাম সচিন ওয়াজ। শনিবার রাতে মুম্বই পুলিশের সহকারী কমিশনার সচিন ওয়াজকে গ্রেফতার করা হয়। যদিও বিস্ফোরক ভর্তি গাড়ী ও সেই মামলায় অন্যতম অভিযুক্ত গাড়ীর মালিক মনসুখ হীরেনের দেহ উদ্ধারের ঘটনায় আগেই তাঁর নাম জড়িয়েছিল। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল মুম্বই পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস)। সুত্রের খবর, দীর্ঘ বারো ঘন্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়৷ যদিও ওই পুলিশ কর্তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। এদিকে, সচিন ওয়াজের গ্রেফতারির আগে তাঁর একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ঘিরে জল্পনা তৈরি হয়েছে। স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, এ বার সময় হয়েছে পৃথিবীকে বিদায় জানানোর। পাশাপাশি তিনি লেখেন, আমাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। ঠিক ১৭ বছর আগে একইভাবে ফাঁসিয়ে দিয়েছিল সিআইডি। এ বার গ্রেফতার করেছে এটিএস। কিন্তু সেই সময়টা অন্য রকমের ছিল। আমার হাতে ১৭ বছর সময় ছিল। নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলাম। কিন্তু এবার হাতে আর ফিরে আসার মতো সময় নেই। মুম্বইয়ের এই পুলিশ কর্তাকে ভারতীয় দণ্ডিবধির ২৮৬, ৪৬৫, ৪৭৩, ১২০ বি ধারায় অভিযুক্ত করা হয়।