প্রতিবাদই কাল! মেয়েদের রক্ষায় লড়েছিলেন মা, বন্দুকধারীদের হাতে ধর্ষণের শিকার
Connect with us

রাজ্যের খবর

প্রতিবাদই কাল! মেয়েদের রক্ষায় লড়েছিলেন মা, বন্দুকধারীদের হাতে ধর্ষণের শিকার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এ যেন বাংলা সিনেমার সিন। সেইরকমই ঘটনা ঘটেছে খড়দহের পাতুলায়। আর সেই ঘটনা ফের স্তব্ধ করল সমাজকে। শুধু ‘না’ বলার কারণেই ধর্ষণের শিকার হতে হল এক প্রতিবাদী বিধবা মাকে। অভিযোগ, তাঁর কিশোরী মেয়েদের উপর কুনজর ছিল এলাকার চার কুখ্যাত যুবকের। যারা প্রায়শই চুরি ও বেয়াইনি কাজ করে থাকে। এইবার এলাকার সেই চার কুখ্যাত যুবক বন্দুক হাতে  বাড়িতে ঢুকে দাবি করেছিল— “ঘরের মেয়ে দু’টোকে তুলে দাও আমাদের হাতে, আমাদের খুশি করবে ওরা”। 

আর এই কথা শুনে মা যেন আকাশ থেকে পরেন। তাই মা নিজের মেয়েদের রক্ষায় বিনয় করেছিলেন, অনুরোধ করেছিলেন ছেড়ে দিতে। কিন্তু বিকৃতকামদের মন গলেনি এতটুকুও। বরং, প্রতিবাদী মাকেই তুলে নিয়ে গিয়ে আমবাগানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তারা— এমনই অভিযোগ নির্যাতিতার।

আরও পড়ুনঃ পরকীয়ায় জড়িয়ে স্বামীকে সরাতে গিয়ে স্বামীর হাতেই প্রাণ গেল স্ত্রীর

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছরায়। সাহস করে রহড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু দুষ্কৃতীরা এখানেও থেমে থাকেনি। অভিযোগ জানাজানি হতেই ফের বন্দুক হাতে হাজির হয়ে বিধবা নির্যাতিতাকে হুমকি দেয় অভিযুক্ত আলামিন ও আকবর। অভিযোগ তুলে না নিলে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়।

Advertisement
ads ads

পারার লোকেদের সাহসে দমেননি ওই মহিলা। পুলিশও গুরুত্ব বুঝে দ্রুত নড়ে চড়ে বসে। দু’জন— জাবেদ ও ছোটুকে গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।  নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য সাফিয়ার রহমান। পরিবারের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন তিনি। ওই চার অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মহিলারা।

Continue Reading
Advertisement ads