ভারতীয় আকাশে চক্কর কাটল পাকিস্তানি ড্রোন, বিএসএফ গুলি চালাতেই পগারপার ভারতীয় আকাশে চক্কর কাটল পাকিস্তানি ড্রোন, বিএসএফ গুলি চালাতেই পগারপার
Connect with us

দেশ

ভারতীয় আকাশে চক্কর কাটল পাকিস্তানি ড্রোন, বিএসএফ গুলি চালাতেই পগারপার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ মার্চ :  ফের আকাশ সীমার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল পাকিস্তানি (Pakistan) ড্রোন (Drone)। রবিবার সকালে এনিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় পাঠানকোট এলাকায়।

নজরে আসতেই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ (BSF)। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত চম্পট দেয় ড্রোনটি। বিএসএফ সূত্রে এদিন সকাল ৬টা ১০-এ পাঠানকোটের বামিয়াল সেক্টরের ডিন্ডা পোস্টে ওই ড্রোনটি অতর্কিতেই ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে ড্রোনটির দিকে গুলিবর্ষণ শুরু করে বিএসএফ। ড্রোনটি পালিয়ে গেলে এলাকায় কড়া তল্লাশি চালাতে থাকে বিএসএফ। আসলে গত কয়েক মাস ধরে বারবার এই ধরনের ড্রোনের মাধ্যমে জঙ্গিদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার ঘটনা সামনে এসেছে। তাই এলাকা ভাল করে তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে ড্রোনটি থেকে কোনও অস্ত্রশস্ত্র ফেলা হয়েছে কিনা। ওয়াকিবহাল মহলের ধারণা, অস্ত্র ফেলা ছাড়াও তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে। হয়তো এইভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে বিএসএফ কতটা সজাগ রয়েছে তা পরীক্ষা করে নেওয়াই উদ্দেশ্য ছিল ড্রোনটির। এর পিছনে নাশকতার কোনও ছকও থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি বুঝে নিতে চাইছে বিএসএফ। গত বছর অতিমারীর সময় থেকেই সীমান্তে পাক হামলার ঘটনা বেড়েছে। কিন্তু ভারতীয় সেনার জবাবে বহু জঙ্গির মৃত্যুর পর থেকে ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং শনিবারই জানিয়েছিলেন, কাশ্মীরে অন্তত ২০০ জঙ্গি সক্রিয় রয়েছে। পাশাপাশি অন্তত ২৫০ জঙ্গি ভারতীয় সীমান্তে লুকিয়ে অপেক্ষা করছে অনুপ্রবেশের। জম্মু ও কাশ্মীরে অশান্তির পরিবেশে কায়েম করতে চাওয়া পড়শি দেশের চক্রান্ত ভেঙে দিতে সজাগ রয়েছে নিরাপত্তা বাহিনী।