অন্ধপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা মৃত ৬, আহত ৬ অন্ধপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা মৃত ৬, আহত ৬
Connect with us

দেশ

অন্ধপ্রদেশের ভয়াবহ দুর্ঘটনা মৃত ৬, আহত ৬

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৮ মার্চ : লরি ও অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হল ছয় জনের। দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গোল্লাপলি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি অটোরিকশা কে সজোরে ধাক্কা মারে একটি লরি।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় অটোটি। ঘটনাস্থলেই মৃত্যু ছয়জনের। গুরুতর আহত হন আরো ছয়জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় সরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। জানা গেছে পুলিশের তরফে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই লরিটি দ্রুতগতিতে এসে অটোরিকশাতে সজোরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সকালে হাসপাতালের মর্গে পৌঁছায় পুলিশ। সেখানে দাঁড়িয়ে মৃত ও আহতদের আত্মীয়দের সাথে কথা বলেন পুলিশকর্মীরা। পাশাপাশি দ্রুত মৃতদেহগুলি আত্মীয়দের হাতে তুলে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে পুলিশ।