টিকিট না মেলায় তৃণমূল ছাডলেন একঝাঁক নেতানেত্রী, যোগ দিলেন বিজেপিতে
Connect with us

রাজনীতি

টিকিট না মেলায় তৃণমূল ছাডলেন একঝাঁক নেতানেত্রী, যোগ দিলেন বিজেপিতে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : দল থেকে টিকিট না পেয়ে তীব্র ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজ্য জুড়ে প্রায় ৫৯ জন বিদায়ী বিধায়ক টিকিট থেকে বঞ্চিত হয়েছেন এবার এই ঘটনায় দলের বিরুদ্ধে বিস্ফোরক বিভিন্ন অভিযোগ তুলে দলবদলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অনেকেই চলছিল জল্পনাও অবশেষে সোমবার রাজ্য বিজেপি দপ্তরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বেশ কিছু নেতা-নেত্রী এর মধ্যে রয়েছে বেশকিছু বিধায়ক রয়েছেন তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ সোনালী গুহও।

এদিন বিজেপির রাজ্য সদর দপ্তরে শীর্ষ নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন তৃণমূলের একঝাঁক নেতানেত্রী। তালিকায় প্রাক্তন ডেপুটি স্পিকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সোনালি গুহ, সিঙ্গুরের ‘মাস্টারমশাই’ তথা বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য,  বসিরহাট দক্ষিণের তৃণমূলের বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাস, শিবপুরের বিধায়ক অশীতিপর জটু লাহিড়ি, সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। মনমতো আসনে দাঁড়াতে না পেয়ে দল ছাড়লেন হবিবপুরের বিদায়ী বিধায়ক সরলা মুর্মু। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন জেলা পরিষদের ১৪ জন সদস্য। ফলে ভোটের আগে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন নিয়ে চিন্তিত ঘাসফুল শিবির। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য টিকিট পাওয়ার লোভেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন।

Continue Reading
Advertisement