অবশেষে দলের প্রতীক পেল আব্বাস সিদ্দিকী দল
Connect with us

রাজনীতি

অবশেষে দলের প্রতীক পেল আব্বাস সিদ্দিকী দল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৮ মার্চ : দুশ্চিন্তা কাটল আব্বাস সিদ্দিকীর। প্রথম দফার নির্বাচনের মনোনয়ন শুরু হওয়ার আগের দিন দলের প্রতীক পেল আইএসএফ। রাজ্যের ক্ষমতা বিরোধীদের কুপোকাত করতে বাম-কংগ্রেসের সাথে জোট বেঁধেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

আব্বাসের দলের প্রতীক হয়েছে খাম।রাজ্যে প্রথম দফার নির্বাচন হতে চলেছে ২৭শে মার্চ। প্রথম দফায় ৬০ টি আসনে ভোট হবে। তাতে চারটি আসনে লড়বে আব্বাসের দল।উল্লেখ্য, একুশের নির্বাচনে বাম-কংগ্রেস জোটের অন্যতম শরিক আব্বাস সিদ্দিকির আইএসএফ। তারা ৩৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Continue Reading
Advertisement