নির্বাচনের পূর্বে বোমা উদ্ধার এলাকায়, আতঙ্কিত এলাকার বাসীন্দারা
Connect with us

উত্তর দিনাজপুর

নির্বাচনের পূর্বে বোমা উদ্ধার এলাকায়, আতঙ্কিত এলাকার বাসীন্দারা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ১৭ এপ্রিল : নির্বাচন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে বঙ্গে।

বিধানসভা নির্বাচনের আগে তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। শনিবার সকালে ইটাহারের দুর্গাপুর বাজার সংলগ্ন এক দোকানের পেছনে তিনটি বোমা পরে থাকতে দেখেন এলাকাবাসীরা। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে নির্দিষ্ট নিয়ম মেনে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা ওই জনবহুল এলাকায় বোমাগুলি রেখে গেল তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।