লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার
Connect with us

উত্তর দিনাজপুর

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ১৭ এপ্রিল : রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। শনিবার দূর্ঘটনাটি ঘটেছে ইসলামপুরের শান্তিনগর এলাকায়।

পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃতের নাম বিনু মালাকার। ইসলামপুর শহরের লোকনাথ কলোনী এলাকায় তার বাড়ি। জানা গিয়েছে, এদিন রেলগেট পেরিয়ে লাইন টপকে ওপাড়ে যাচ্ছিলেন তিনি।সেসময় আচমকাই সেই লাইনে চলে আসে রাজধানী এক্সপ্রেস। তা দেখতে পেয়ে আশেপাশে লোকেরা চিৎকার করে তাকে সাবধান করলেও তিনি শুনতে পাননি। এরপরেই আচমকা রেলের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনায় এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী অঞ্জলি সিং জানিয়েছেন, ওই বৃদ্ধা চোখেও কম দেখেন, কানেও কম শুনতে পান। সেজন্য এদিন লাইনে ট্রেন চলে এলে তিনি বুঝতে পারেননি। এমনকী সকলে চিৎকার করে সাবধান থাকলেও তিনি শুনতে পাননি। আর একটু চলে গেলেই বেঁচে যেতেন তিনি। যদিও সেখানে আন্ডারপাস না থাকায় সমস্যা পড়তে হয় সকলকে। একপ্রকার প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। অন্যদিকে রেল কর্মী সঞ্জয় কুমার জানান, রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময় একজন বৃদ্ধা হঠাৎই সামনে চলে আসে। সবাই মিলে চিৎকার করা সত্ত্বেও তিনি শুনতে পাননি। এরপরেই ঘটে দূর্ঘটনা।খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।