পারিবারিক বিবাদে শ্বশুরবাড়ির লোকের হাতে ছুরিকাহত জামাই, চাঞ্চল্য এলাকায়
Connect with us

উত্তর দিনাজপুর

পারিবারিক বিবাদে শ্বশুরবাড়ির লোকের হাতে ছুরিকাহত জামাই, চাঞ্চল্য এলাকায়

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গোয়ালপোখর, ১৬ এপ্রিল : পারিবারিক বিবাদের জেরে জামাইকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে।

শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোয়ালপোখরের ভেরস্থান এলাকায়।স্থানীয়সুত্রে জানা গিয়েছে, জখম ওই যুবকের নাম মহম্মদ রশিদ।জানা গিয়েছে,পারিবারিক বিষয় নিয়ে গন্ডগোলের সূত্রপাত। এরপরেই তাদের বাড়িতে এসে মহম্মদ রশিদের ওপরে চড়াও হয় তার স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেরা। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়। এমনকী তাদের বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় জখম মহম্মদ রশিদকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মহম্মদ রশিদের দিদি মঞ্জুমা খাতুন জানিয়েছেন, পারিবারিক সামান্য বিষয়ের ঘটনাকে কেন্দ্র করে এদিন ভাইয়ের স্ত্রী ও তার মার মধ্যে গন্ডগোল বেঁধে যায়। এরপরেই তা নিয়ে বচসা শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে। বচসা চলাকালীন তার শ্বশুরবাড়ির লোকেরা মহম্মদ রশিদকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এমনকী বাড়ির বিভিন্ন ঘরে ভাঙচুরও চালায় তারা। ঘরের রুপো, সোনা নিয়ে গেছে বলে অভিযোগ করেন মাঞ্জুমা খাতুন।