গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই নিজেদের বিধানসভা কেন্দ্রে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা
Connect with us

ভোটের খবর

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই নিজেদের বিধানসভা কেন্দ্রে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ এপ্রিল : নির্বাচন ছাড়া গনতন্ত্রের যাত্রাই হয়না। কারণ, গনতন্ত্রের মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগনের অংশগ্রহন। জনগন রাজ্য পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। আর সেই গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসছেন নিজের নিজের বিধানসভা কেন্দ্রে।

এমনই ছবি উঠে এল রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমুহা গ্রামে। গনতান্ত্রিক অধিকার প্রয়োগ বা ভোটদান করে তাঁরা আবার ফিরে যাবেন নিজেদের কর্মস্থলে। মূলত শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলা নির্ভরশীল কৃষিকাজের উপরে। এই জেলার অধিকাংশ মানুষই কৃষিজীবী। সারা বছর কৃষিকাজ না থাকায় হাজার হাজার মানুষ শ্রমিকের কাজ করতে ভিন রাজ্যে পাড়ি দেন। আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের ভোট।
কয়েক হাজার মানুষ ভিন রাজ্যে চলে যাওয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তাঁরা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক। এই সমস্ত ভোটারদের ফিরিয়ে আনতে তৎপর শাসক দল তৃনমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। ইতিমধ্যে রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের কাচিমুহা গ্রামের প্রায় ১৫০-২০০ পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরে এসেছেন। গনতান্ত্রিক অধিকার প্রয়োগ অর্থাৎ ভোট দান করতেই তারা কিছুদিনের জন্য ভিনরাজ্যের কাজ থেকে ছুটি নিয়ে গ্রামে ফিরে এসেছেন। ২২ এপ্রিল ভোট শেষ হলেই তাঁরা আবার ফিরে যাবেন ভিনরাজ্যে নিজেদের কর্মস্থলে।

Continue Reading
Advertisement