অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে চার সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের
Connect with us

দেশের খবর

অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে চার সপ্তাহে দেশে ফেরানোর নির্দেশ হাইকোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পরিযায়ী শ্রমিক (Migrant Worker) ‘পুশ ব্যাক’ (Pushback) ইস্যুতে কেন্দ্রের অবস্থান খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে—আগামী চার সপ্তাহের মধ্যে অন্তঃসত্ত্বা (Pregnant) সোনালি বিবি ও তাঁর পরিবারের ছয়জনকে বাংলাদেশ (Bangladesh) থেকে ফিরিয়ে আনতে হবে ভারতে।

সোনালি বেগম বীরভূমের পাইকরের বাসিন্দা। তিনি দিল্লির রোহিণী (Rohini) এলাকায় পরিচারিকার (Domestic Worker) কাজ করতেন। তাঁর স্বামী দানিশ শেখ ও আট বছরের ছেলে সাব্বিরের সঙ্গে থাকতেন সেখানে। পরিবারটির অভিযোগ, গত ১৮ জুন দিল্লি পুলিশ তাঁদের আটক করে এবং ‘বাংলাদেশি নাগরিক’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। সেখানকার পুলিশ তাঁদের গ্রেপ্তারও করে।

ঘটনার পর পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের (WB Migrant Workers Welfare Board) সহায়তায় পরিবারটি কলকাতা হাইকোর্টে মামলা করে। পরে সুপ্রিম কোর্ট (Supreme Court) হাইকোর্টকে এই মামলার শুনানি করতে বলে।

Advertisement
ads ads

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সোনালিকে ২৪ জুন আটক করা হলেও মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিদেশে পাঠানো হয়। আদালত প্রশ্ন তোলে—আইন অনুযায়ী ন্যূনতম ৩০ দিন আটক রেখে তদন্ত করা বাধ্যতামূলক, সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি কেন?

আদালত কেন্দ্রের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চায়। পাশাপাশি, বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করে, তা খারিজও করে দেয়।

এই ঘটনার পটভূমিতে, বিশেষজ্ঞদের মতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা এবং ‘বাংলাদেশি’ তকমা দিয়ে বিতাড়নের অভিযোগ আগেই উঠেছিল। ফলে, আদালতের এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও মানবাধিকার মহল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads