একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদ্দাতা, ইটাহার, ১ এপ্রিল : একটি বিরল প্রজাতির পেঁচা উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত শুলিয়াপাড়া এলাকার জাতীয় সড়কের ধারে একটি জলাশয়ে সুতোর নেটে আটকে পড়ে পেঁচাটি।

স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে পেঁচাটিকে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, এলাকার জাতীয় সড়কের ধারে একটি জলাশয়ে সুতোর নেটে আটকে পড়ে পেঁচাটি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত শুলিয়াপাড়া এলাকায়। জালে আটকে যায় পেঁচাটি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় পেঁচাটিকে। এদিন এলাকার সাধারণ মানুষেরা ওই পেঁচাটিকে দেখতে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা। পরবর্তীতে বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় পেঁচাটিকে। যদিও পেঁচাটি অসুস্থ রয়েছে বলেজানিয়েছেন বনদপ্তরের কর্মীরা। এরপর ওই পেঁচাটিকে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে পেঁচাটিকে কোথায় ছাড়া হবে।