রক্তদানে এগিয়ে আসার আবেদন জানাতে শিবির উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে
Connect with us

উত্তর দিনাজপুর

রক্তদানে এগিয়ে আসার আবেদন জানাতে শিবির উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৫ মার্চ : রক্তদান জীবন দান। যাদের রক্তের প্রয়োজন আছে তারা যাতে সময়মত সুলভে উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করতে রক্তদানে সচেতনতা বাড়াতে হবে।

সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এবং জেলা ব্লাড ব্যাংকের রক্ত সঙ্কট মেটাতে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের রক্তদানে এগিয়ে আসার আবেদন জানাতে একাধিক এলাকায় শিবির করা হল। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ বাজার ও হেমতাবাদ বাসস্ট্যান্ডে শিবির করা হয়। ভোট দানের মত রক্তদান ও এলাকার বাসিন্দাদের দায়িত্ব হোক এই আবেদনও জানানো হয়। সুব্রত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।