নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে
Connect with us

উত্তর দিনাজপুর

নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, ইটাহার, ২৫ মার্চ : দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। নতুন ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে শিবির অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক প্রাঙ্গণে আয়োজিত শিবিরে নতুন ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষদের ইভিএম ব্যবহারের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার সহ অন্যান্য আধিকারিকরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দোরগোড়ায় বিধানসভা নির্বাচন ২০২১। ফলে ব্যস্ততা তুঙ্গে ইটাহার ব্লক প্রশাসনের। নির্বাচন এগিয়ে আসতেই বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের তরফে ব্লকে বিভিন্ন কাজে আগত সাধারণ মানুষ ও ইটাহার ব্লকের নতুন ভোটারদের ভোটদানের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। বৃহস্পতিবার ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার নিজে দাঁড়িয়ে থেকে ভিভিপ্যাডে বিভিন্ন কাজে ব্লক অফিসে আগত সাধারণ মানুষ ও নতুন ভোটারদের হাতে কলমে প্রশিক্ষণ দেন। ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, যে সব নতুন ভোটারদের কার্ড আসেনি তাদের ই-এপিক কার্ড কীভাবে পাওয়া যায় তা শেখানো হল এবং এই বছর বিধানসভা ভোটে ই-এপিক কার্ড দিয়ে নতুন ভোটাররা ভোটদান করতে পারবে এই কথাও জানানো হয়। এদিনের কর্মসূচিতে ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাবুদ আনসার সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।