মালদা
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ বিঘা জমির গম
নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২৪ মার্চ : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ১০ বিঘা জমির গম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাজোলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের সূরজাপাড়া ও উষারপাড়ার মধ্যবর্তী জমিতে। মঙ্গলবার সকালে জমিত আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।
খবর চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসে জমির মালিকেরা। এরপর দীর্ঘক্ষনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীরা। অগ্নিকাণ্ডের জেরে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
