বিধানসভা নির্বাচনের পূর্বে ১৭২ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল সিপিআইএম-এ
Connect with us

মালদা

বিধানসভা নির্বাচনের পূর্বে ১৭২ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দিল সিপিআইএম-এ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, গাজল, ২৩ মার্চ : সামনেই বিধানসভা নির্বাচন। তাই রাজনৈতিক উত্তেজনার পারদ উর্ধ্বমুখী৷ কেও কাওকে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ।

বঙ্গের দখল নিতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক বিরোধী সকলে। ইতিমধ্যে জোরকদমে চলছে দলীয় প্রচার। একুশের বিধানসভা নির্বাচনে গাজোল বিধানসভায় সিপিআইএম প্রার্থী হয়েছেন অরুণ কুমার বিশ্বাস। মঙ্গলবার প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হল গাজোলে। এদিন গাজোলের বাবুপুর অঞ্চলের দহচি গ্রামে আয়োজিত সভার মধ্যে দিয়ে সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি এদিনের সভায় গাজোল ব্লকের প্রাক্তন উপপ্রধান রাখী টুডু সহ ১৭২ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএম-এ যোগদান করেন। সুজিত দাস, অম্বর মিত্র, আবদুস সামাদ সহ দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এদিনের সভায়।