তৃণমূল থেকে বিজেপিতে দুই শতাধিক কর্মী, যদিও যোগদানকে কটাক্ষ তৃণমূলের
Connect with us

মালদা

তৃণমূল থেকে বিজেপিতে দুই শতাধিক কর্মী, যদিও যোগদানকে কটাক্ষ তৃণমূলের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৪ মার্চ : বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক। মঙ্গলবার সন্ধ্যায় দলবদলের ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়। এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব।

পাশাপাশি এদিন একটি কর্মীসভারও আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মণ্ডল, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোজ যাদব, বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মানিকচকে তৃণমূলে ভাঙ্গন ধরালো বিজেপি। ব্লক যুব তৃনমূলের সহ-সভাপতি সহ দুই শতাধিক কর্মী আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করলো বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপি প্রার্থীর গৌর চন্দ্র মন্ডলের হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করলো তৃণমূল কর্মী সমর্থকরা। গাছের শুকনো পাতা ঝরে পড়ল বলে যোগদানকারীদের কটাক্ষ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের।একুশের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে পারদ বাড়ছে জেলাজুড়ে। তবে দলবদল এখনো অব্যাহত। মঙ্গলবার সন্ধ্যায় মালদার মানিকচক ব্লকের মথুরাপুরে যোগদান কর্মসূচী করল বিজেপির ২৪ নম্বর মন্ডল নেতৃত্ব। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোজ যাদব, মন্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মন্ডল, সাধারণ সম্পাদক মিঠু সরকার সহ দলের নেতাকর্মীরা। দলীয় পতাকা নবাগতদের হাতে তুলে দেন প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।

এপ্রসঙ্গে তৃণমূল ত্যাগী ব্লক যুব সহ-সভাপতি হরিদাস রায় বলেন, তৃণমূলের যুব সহ-সভাপতির দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতারাই কোনঠাসা করে দেয়। মানিকচক ব্লক তৃণমূলের সমস্ত নেতারা দলকে ব্যবহার করে নিজেদের পকেট ভরতে ব্যস্ত রয়েছেন। স্বচ্ছতার অভাব রয়েছে দলে।তাই আজ বিজেপিতে যোগদান করেছি। আগামী দিনে বঞ্চিত তৃণমূলীরা দলে দলে বিজেপিতে যোগদান করবে। তৃণমূলের সুবিধাভোগী নেতাদের জন্য আগামী কিছুদিনের মধ্যে দলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।এ প্রসঙ্গে মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল বলেন, একুশের এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। বাংলার মানুষ চাইছে সোনার বাংলা গড়তে, বিজেপির হাত শক্ত করতে। তৃণমূল থেকে যারা বঞ্চিত হয়েছেন তারা আজ দলে দলে সকলেই বিজেপিতে যোগদান করেছে।এ প্রসঙ্গে মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান জানান, তৃণমূলের গাছে যেগুলো শুকনো পাতা ছিল ঝরে পড়ছে। যারা দল ছাড়ছে তারা নিজেদের সুবিধার জন্য গিয়েছে। পাশাপাশি বিজেপির প্রার্থী পদ নিয়ে দলীয় কার্যালয়ে ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনাকেও কটাক্ষ করেন তিনি।

Continue Reading
Advertisement