এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ
Connect with us

মালদা

এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, ঘটনার তদন্তে পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৫ মার্চ : এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচক থানার নুরপুর অঞ্চলের শ্যামলাল পাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম সিতারা বিবি। পরিবারের লোকেদের অভিযোগ, মারধর করে ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি এঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই গৃহবধূর নাম সিতারা বিবি(১৯)। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে পাশের গ্রাম বরোমপুরের মেয়ের সাথে শ্যামলালপাড়া গ্রামের বাসিন্দা শেখ সাইরুল এর সাথে বিবাহ হয়। স্বামী পেশায় শ্রমিক হওয়ায় বিবাহের পর ভিনরাজ্যে কাজে যায় সে। তারপর থেকে মেয়েটি বাবার বাড়িতেই থাকতো। প্রায় ৮ দিন আগে কাজ করে বাড়ি ফিরেছে স্বামী।তারপর থেকেই স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেও স্ত্রী যেতে নারাজ ছিল।অভিযোগ, স্বামীর অবৈধ সম্পর্ক থাকায় স্বামীর সাথে থাকতে নারাজ ছিল স্ত্রী। তবে বাবার বাড়ির লোকেদের কথা মতো স্বামীর সাথে যেতে রাজি হয় স্ত্রী। রবিবার বিকেলে স্ত্রীকে বাড়ি নিয়ে আসে স্বামী শেখ সাইরুল। অভিযোগ, কয়েক ঘন্টা পরই মেয়ের মৃত্যুর খবর যায় বাবার বাড়িতে। পরিজনেরা ছুটে এসে দেখেন বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে। যদিও পরিবারের লোকেদের অভিযোগ, বেধড়ক মারধরের পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা। স্বামীর অবৈধ সম্পর্কের কারণেই এই খুন বলে দাবি মৃতার পরিজনদের। অন্যদিকে রাতেই মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার সাথে সাথে অভিযুক্ত স্বামী শেখ সাইরুলকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিজনদের তরফে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।