হেমতাবাদে যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ
Connect with us

উত্তর দিনাজপুর

হেমতাবাদে যুবক খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২৮ ফেব্রুয়ারি : হেমতাবাদের খুনের ঘটনায় রঞ্জিত বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ১৪ দিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করা। যদিও ১৪ দিনের পরিবর্তে ধৃতকে ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি হেমতাবাদের চৈনগর কাহালই ব্রীজের কাছে রাজীব লোচন সরকার নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে একটি কার্তুজ উদ্ধার হয়েছিল। পাশাপাশি রাজীবের দোমরানো মোচরানো মোটরবাইক উদ্ধার করেছিল পুলিশ। ময়নাতদন্তের পর জানা যায় দুস্কৃতিরা রাজীবকে গুলি করে হত্যা করে। তবে খুনের কারন নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এরপর তদন্তে নেমে শনিবার রাতে রায়গঞ্জ থানার বড় বতুয়া গ্রামে রঞ্জিত বর্মন নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশী হেফাজতে আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পেশ করা হলে, বিচারক ১০ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন। হেমতাবাদ থানার পুলিশ জানিয়েছে, খুনের কারন এখনও জানা যায় নি। তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারন জানা যাবে।