বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা, অভিযোগের আঙুল জমি মাফিয়াদের বিরুদ্ধে।
Connect with us

মালদা

বেআইনিভাবে জলাশয় ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা, অভিযোগের আঙুল জমি মাফিয়াদের বিরুদ্ধে।

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশচন্দ্রপুর , ১৩ ফেব্রুয়ারি : অবৈধভাবে জলাশয় ভরাটের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে।ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশচন্দ্রপুরে।এলাকাবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন জায়গায় মাটি কেটে অবৈধভাবে জলাশয়গুলি ভরাট করা হচ্ছে।

এভাবে জলাশয়গুলি ভরাট করে ফেলায় সমস্যা তৈরি হচ্ছে জলনিষ্কাশনের ক্ষেত্রেও।এছাড়াও জলাশয়ের মাটি নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে রাস্তায় মাটি পড়ে থাকায় প্রায়শই দূর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, জলাশয় ভরাটের বিষয়ে বারবার প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জলাশয় ভরাট হয়ে গেলে হাসপাতাল থেকে বাজারের সমস্ত জল যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।সম্প্রতি হরিশ্চন্দ্রপুর আইটিআই কলেজের সামনে একটি জলাশয় অবৈধভাবে ভরাট করার অভিযোগ উঠেছে এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তি শাসকদল ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসনও নিশ্চুপ বলে অভিযোগ। অন্যদিকে এবিষয়ে জানতে পেরে শনিবার এলাকা পরিদর্শনে এসে জলাশয় ভরাটের কাজ বন্ধ করে দেন হরিশ্চন্দ্রপুর-১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের রাজস্ব আধিকারিক অ্যান্থনি হাঁসদা। তিনি জানান, এবিষয়ে উর্ধতন কতৃপক্ষের কাছে রিপোর্ট পেশ করা হবে। আইনত জলাশয় ভরাট করা যায়না। বেআইনিভাবে লুকিয়ে করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিক অ্যান্থনি হাঁসদা।যদিও পুকুর ভরাটের মত অবৈধ কাজে যুক্তরা সকলেই শাসকদলের ঘনিষ্ঠ বলে দাবী বিজেপি নেতৃত্বের।এই বেআইনি কাজ বন্ধে বৃহত্তর আন্দোলনে নামবার হুশিয়ারী দিয়েছেন বিজেপির মন্ডল সভাপতি রুপেশ আগরওয়াল। অন্যদিকে এই ঘটনায় শাসকদলের ভূমিকা অস্বীকার করে তৃণমূলের হরিশচন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস জানিয়েছেন, বেআইনী এই কাজ রুখতে প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে।