প্রয়োজন পড়লে বিসিসিআই সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়া হবে, বালুরঘাটে বললেন কৈলাশ বিজয়বর্গী
Connect with us

দক্ষিণ দিনাজপুর

প্রয়োজন পড়লে বিসিসিআই সভাপতিকে দিল্লি নিয়ে যাওয়া হবে, বালুরঘাটে বললেন কৈলাশ বিজয়বর্গী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা ,বালুরঘাট, ০৩ জানুয়ারী : প্রয়োজন পড়লে এয়ার অ্যাম্বুলেন্স উরিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দিল্লি নিয়ে যাওয়া হবে। রবিবার বালুরঘাটে এসে একথা জানালেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী ৷ পাশাপাশি অশোক ভট্টাচার্যকেও একহাত নেন। এদিন বিধানসভা নির্বাচনে দলীয় রণকৌশল ঠিক করতেই জেলায় আসেব তিনি৷ করেন দলীয় নেতাদের নিয়ে বৈঠকও।

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুরে ঘর গোছাতে শুরু করল বিজেপি। সেই লক্ষ্যেই রবিবার জেলায় আসেন রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। এদিন বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে বুথস্তরের সাংগঠনিক নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, জেলা সভাপতি বিনয় বর্মন সহ জেলার অন্যান্য কার্য কর্তারা। আসন্ন বিধানসভা নির্বাচনে জেলায় দলের স্ট্র্যাটিজি নিয়ে মূলত এদিনের বৈঠক হয়। এরপর বিকেলে বুনিয়াদপুরে একটি জনসভা করার কথা রয়েছে কৈলাশ বিজয়বর্গীর। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিম প্রধান ওয়াইসিউদ্দীন সিদ্দিকীর বাংলায় ফুরফুরা শরীফের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কৈলাশ বিজয়বর্গী বলেন, একান্ন শতাংশ ভোট কে লক্ষ্য রেখে বিজেপি এগিয়ে চলেছে। কেউ কোনো রকম সেখানে বাধা দিতে পারবে না। অন্যদিকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের বিজেপি নেতৃত্ব হাসপাতাল ও সৌরভের পরিবারের সাথে যোগাযোগ রাখছে। তিনি নিজেও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলীকে রাজনীতিতে না আসার অনুরোধ করা প্রসঙ্গে বিজেপির পর্যবেক্ষক বলেন, সংস্কৃতি এবং খেলোয়াড় জগতের প্রচুর মানুষ সরাসরি রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। তাদের বিষয়েও কি অশোক ভট্টাচার্য একই কথা বলবেন? তিনি সিদ্ধান্ত করে দিতে পারেন কি? প্রশ্ন তুললেই কৈলাশ বিজয়বর্গী।

Continue Reading
Advertisement