কোচবিহারগামী নৈশবাসের বাসের ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর
Connect with us

দক্ষিণ দিনাজপুর

কোচবিহারগামী নৈশবাসের বাসের ধাক্কায় মৃত্যু হল তিন বাইক আরোহীর

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , বুনিয়াদপুর , ০২ জানুয়ারী : বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থানেই প্রাণ হারাল তিন বাইক আরোহী। শুক্রবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পৌরসভার রশিদপুরের ৫১২ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর পালিয়ে যায় ঘাতক বাসের চালক ও কন্ডাক্টর।

বেসরকারি বাস এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন বাইক আরোহীর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বংশীহারী থানার বেলকুঁড়িয়া গ্রামে। পুলিশ সূত্রে খবর, বালুরঘাট থেকে একটি নাইট সার্ভিসের বাস কোচবিহারের দিকে যাচ্ছিল। রশিদপুরের কাছে শিলিগুড়িগামী একটি বাসকে ওভারটেক করতে গেলে একটি মোটর বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। বাইকে তখন তিনজন সওয়ারি ছিলেন। বাসের ধাক্কায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুশান্ত বর্মণ, মিলন বর্মণ ও আন্ধারূল বর্মণের। মৃতদের প্রত্যেকেই বংশীহারী থানার অন্তর্গত বেলকুঁড়িয়ার বাসিন্দা৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,দুটি বাসের মধ্যে রেষারেষির কারণেই মৃত্যু হয়েছে ওই তিন বাইক আরোহীর৷ জাতীয় সড়কে ডিভাইডার না থাকায় প্রায়ই এই এলাকায় দুর্ঘটনা ঘটে থাকে বলেও জানান তাঁরা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে যদিও বাসের চালক ও কন্ডাক্টর পলাতক।

Continue Reading
Advertisement