দেশে ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে মিলল নতুন করোনা স্ট্রেন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
Connect with us

দেশ

দেশে ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে মিলল নতুন করোনা স্ট্রেন, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ৩০ ডিসেম্বর : নতুন করোনা স্ট্রেন নিয়ে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে আসা সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র ৷ অথচ তারপরেও করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছিল ব্রিটেন ফেরত ৬ যাত্রীর শরীরে। বুধবার তা বেড়ে দাঁড়াল ২০ তে। এনিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।

সাধারণ মানুষের যুক্তি ব্রিটেন থেকে বিমান আসা বন্ধ করা হয়েছে ঠিকই কিন্তু মানুষ অন্যান দেশ হয়ে ভারতে আসছে। না হলে ব্রিটেনে উৎপত্তি হওয়া এই ভাইরাসের সংক্রমণ এদেশে এল কি করে? তাদের বক্তব্য নতুন এই ভাইরাস রুপ আগের ভাইরাসটির থেকে ৭০শতাংশ বেশি সংক্রামক বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে এই ভাইরাসের সংক্রমণ রুখতে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমে ৬ জনের শরীরে এই করোনা ভাইরাস পাওয়া গেলেও বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেন ফেরত ২০ জনের শরীরে এই ভাইরাসের জীবাণু মিলেছে। জানা গেছে দিল্লিতে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তারমধ্যে ৮ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। কলকাতায় ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তারমধ্যে ১ জনের শরীরে ভাইরাসের সন্ধান মিলেছে। পুনেতে ৫০ জনের মধ্যে একজনের শরীরে ভাইরাস পাওয়া গেছে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে ব্রিটেনের নতুন ভাইরাসের স্ট্রেন পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে সবরকমের পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। কারণ এর ঢেউ একবার শুরু হলে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে। যেহেতু এই ভাইরাস সংক্রমণ ৭০ শতাংশ গতিতে ছড়িয়ে পড়ে৷