দৈনিক করোনা সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার
Connect with us

দেশ

দৈনিক করোনা সংক্রমণ কমলেও, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ জুন : দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, তবে চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৭৫৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৪৭ জনের।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত ২ কোটি ৯৮ লক্ষ ছাড়িয়ে গেল। আর মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজার ১৩৭ জনের। দৈনিক সুস্থতার হার ৯৭ হাজার ৭৪৩ জন।স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে, মোট সুস্থ ২ কোটি ৮৬ লক্ষ ৭৮ হাজার ৩৯০ জন।রোজ যত লোক দেশে আক্রান্ত হচ্ছেন তার থেকে অনেক বেশি আক্রান্ত রোজ সুস্থ হয়ে উঠছেন। যার জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা হল ৭ লক্ষ ৬০ হাজারের কিছু বেশি।দেশে এখনও অবধি ২৭ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৭৮৩ জনের টিকাকরণ হয়েছে