তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল! ৪ শিশু-সহ ৬ জনের মৃ/ত্যুতে শোকাতুর মুম্বই
Connect with us

আবহাওয়া

তাসের ঘরের মতো ভেঙে পড়ল বহুতল! ৪ শিশু-সহ ৬ জনের মৃ/ত্যুতে শোকাতুর মুম্বই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রবল বর্ষণের (Heavy Rain) জেরে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল মুম্বই (Mumbai)। রবিবার রাতে শহরের মানখুর্দ (Mankhurd) এলাকার জনতা নগরে একটি তিনতলা চওলের (Chawl) একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় চার শিশু-সহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। ধ্বংসস্তূপ (Debris) সরিয়ে রাতভর উদ্ধার অভিযান (Rescue Operation) চালায় এনডিআরএফ (NDRF), দমকল (Fire Brigade), পুলিশ এবং বিএমসি (BMC)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ হনুমান মন্দিরের পিছনে অবস্থিত চওল নম্বর ৫-এর দুই থেকে তিনটি ঘর আচমকাই ভেঙে পাশের একটি ঝুপড়ির ওপর পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন একাধিক বাসিন্দা।

উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা ছয়জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছে নাবিয়া (২), নিহাল (৬), আলিয়া (৭), মুনাফ (৭), মুসকান (১৪) এবং সোনি (৩২)। আহত রেহান আলি (২৪) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, টানা ভারী বৃষ্টি এবং কাঠামোর (Structure) দুর্বলতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত (Investigation) শুরু করেছে প্রশাসন। আশপাশের অন্যান্য ভবনও ঝুঁকিপূর্ণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis) শোকপ্রকাশ করেন এবং মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।

Advertisement
ads ads

এদিকে, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মুম্বই ও সংলগ্ন এলাকায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। পরিস্থিতির কথা বিবেচনা করে সোমবারের সমস্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয় (Mumbai University)।