ভাইরাল খবর
শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে রাজ্য সরকার! বাম-তৃণমূল আমলের বঞ্চনা মুছতে বার্তা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mookerjee) ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বড় রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের (Swami Pranabananda) আদর্শ ও ভাবধারার (Ideology) ভিত্তিতে পরিচালিত হবে।
মুখ্যমন্ত্রীর দাবি, দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল কংগ্রেস (TMC) আমলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ ও অবদানকে মানুষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল। সেই ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
তিনি বলেন, ১২৫তম জন্মবর্ষ উপলক্ষে রাজ্যের প্রতিটি জেলা (District), মহকুমা (Sub-Division), ব্লক (Block) এবং পুরসভায় (Municipality) সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি (Programme) আয়োজন করা হয়েছে। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা ও রাজনৈতিক লড়াইয়ের ফলেই পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে রয়ে যায়। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জানা অত্যন্ত প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, শ্যামাপ্রসাদের ভূমিকা না থাকলে বাংলার ভাগ্য ভিন্ন হতে পারত।
On the auspicious occasion of the 125th Birth Anniversary of Bharat Mata’s brave Son; visionary Statesman and Nationalist; Dr. Shyama Prasad Mukherjee, I pay my humble tributes.
His unwavering commitment to national unity and public service will always remain an inspiration. pic.twitter.com/bZTN6VLkxu— Suvendu Adhikari (@SuvenduWB) July 6, 2026
এদিন তিনি জানান, যেমন রাজ্যের স্কুলগুলিতে প্রতিদিন ‘বন্দে মাতরম’ উচ্চারণ করা হয়, তেমনই বাংলার ঘরে ঘরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করবে।
অন্যদিকে, নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। এদিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এক্স (X) মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মবলিদান ও দেশের ঐক্য-অখণ্ডতা রক্ষায় অবদানের কথা স্মরণ করেন। একইভাবে শুভেন্দু অধিকারীও সামাজিক মাধ্যমে (Social Media) তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শকে রাজ্যের উন্নয়নের পথপ্রদর্শক বলে উল্লেখ করেন।
भारतवर्ष की एकता, अखंडता और स्वाभिमान के लिए डॉ. श्यामा प्रसाद मुखर्जी का बलिदान हर पीढ़ी को प्रेरित करता रहेगा।
जयन्ति ते सुकृतिनो रससिद्धाः कवीश्वराः।
नास्ति येषां यशःकाये जरामरणजं भयम्॥ pic.twitter.com/qRIG8vPYZr
— Narendra Modi (@narendramodi) July 6, 2026
